ফরহাদ হোসেন পূর্ণ মন্ত্রী হওয়ায় মেহেরপুরে আ.লীগের শোভাযাত্রা
অন্যান্য মেহেরপুর

ফরহাদ হোসেন পূর্ণ মন্ত্রী হওয়ায় মেহেরপুরে আ.লীগের শোভাযাত্রা

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের পূর্ণ মন্ত্রী হওয়ায় আনন্দ শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগ। শুক্রবার বিকেলে শহরের ডঃ শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভযাত্রা বের করা হয়। শোভযাত্রায় নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহীন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, কুতুবপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামালসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা শোভাযাত্রায় অংশ নেয়।

উল্লেখ্য, সরকারের গত মেয়াদে ফরহাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। নতুন সরকারে এসে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে ফরহাদ হোসেনসহ নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন নৌকা প্রতিক নিয়ে টানা তৃতীয়বার মেহেরপুর ১ আসন থেকে জয়লাভ করেন।