সবার সংবাদ ডেস্ক:
সড়ক দুর্ঘটনা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুরে ট্রাফিক পুলিশের সচেতনতা মূলক ক্যাম্পেইন ও হেলমেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে মেহেরপুর শহরের হোটেল বাজার মোড়ে ক্যাম্পেইন এবং হেলমেট বিতরন করা হয়।
পুলিশ সুপার এস এম নাজমুল হক উপস্থিত থেকে হেলমেট বিতরণ করেন। এ সময় মোটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ির বৈধ কাগজপত্র পরীক্ষা করেন এবং যে সমস্ত চালকরা হেলমেট বিহীন চলাচল করছেন তাদেরকে বিনামূল্যে হেলমেট পরিয়ে দেন। একই সাথে যে সমস্ত চালকদের বৈধ কাগজপত্র সহ গাড়ির কাগজপত্র ঠিক থাকা সহ সঠিক নিয়মে গাড়ি চালনা করেছেন তাদেরকে গোলাপ ফুল এবং রজনীগন্ধার স্ট্রিক দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান, মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া, ট্রাফিক ইন্সপেক্টর ফেরদৌস হাসান, ট্রাফিক সার্জেন্ট মেহেদী হাসানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগন সেখানে উপস্থিত ছিলেন।







