শিক্ষক লাঞ্ছিত করার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন
অন্যান্য মেহেরপুর

শিক্ষক লাঞ্ছিত করার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

সবার সংবাদ প্রতিবেদক:

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে মেহেরপুর সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ফজলুর রহমানের নেতৃত্বে মানববন্ধন চলাকালে সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেকেন্দার আলী,মোহাম্মদ সিরাজ উদ্দিন, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সিদ্দিকুর রহমান।

মানববন্ধনে অন্যদের মধ্যে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল হামিদ,আব্দুল মান্নান, সাইদুর রহমান, ফারুক আহমেদ, আব্দুর রহিম, রোমেনা আক্তার, অরূপ কুমার সাহা, সাইফুল্লাহ হাবিব মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তৌফিক রহমান, আবু হানিফ, আব্দুস সালাম, সাইফুল ইসলাম, খালেকুজ্জামান, সাদ্দাম হোসেন, তারিক আজিজ, মাহফুজুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।