মেহেরপুরে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন

সবার সংবাদ ডেস্ক:

বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদ আইনজীবী ফোরাম, মেহেরপুর জেলা শাখা। বুধবার (১১ অক্টোবর) সকালে মেহেরপুর জেলা আইনজীবী ভবন প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমে বিজনের নেতৃত্বে মানববন্ধন চলাকালীন সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, অ্যাডভোকেট মোখলেছুর রহমান স্বপন।

মানববন্ধনে অন্যদের মধ্যে অ্যাডভোকেট আনোয়ার হোসেন,  জেলা আইনজীবী সমিতি সভাপতি অ্যাডভোকেট কামরুল হাসান, অ্যাডভোকেট আসাদুল আজম খোকন, অ্যাডভোকেট আবু সালে মোঃ নাসিম, অ্যাডভোকেট এহান উদ্দিন মানা, সাইদুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।