মেহেরপুর জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
অন্যান্য মেহেরপুর

মেহেরপুর জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

সবার সংবাদ প্রতিবেদক:

“শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা” প্রতিপাদ্য মেহেরপুর জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ মে) সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তানভীর হাসান রুমান, অতিরিক্ত পুলিশ সুপার আহসান খাঁন, মেহেরপুর পিটিআই সুপার মুন্সি শহিদুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দীন, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার জয়নুল আবেদীন প্রমুখ।