সবার সংবাদ প্রতিবেদক:
জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপপরিচালক বছির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলামসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভায় জাতীয় পরিসংখ্যান দিবসের গুরুত্ব এবং দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে নির্ভরযোগ্য পরিসংখ্যানের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এ সময় সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহারের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।







