মেহেরপুরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

সবার সংবাদ প্রতিবেদক:

৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে মেহেরপুরে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালের দিকে এ র‍্যালি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজের নেতৃত্বে র‌্যালিটি জেলা প্রশাসন চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে মেহেরপুর মডেল মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় পতাকা এবং সমবায় পতাকা উত্তোলন করা হয়।

জেলা প্রশাসক সিফাত মেহনাজ জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জেলা সমবায় কর্মকর্তা প্রভাষচন্দ্র বালা সমবায় পতাকা উত্তোলন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী মূয়ীদুর রহমান,সহকারি প্রশিক্ষক রোকনুজ্জামান তুষার, মৎস্যজীবী প্রতিনিধি গুরুদাস হালদারসহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।