মেহেরপুরে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসন ও বিএনএফ এর সহযোগী সংস্থার উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি পালন উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের নেতৃত্বে মেহেরপুর পাবলিক লাইব্রেরী চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর।