সবার সংবাদ ডেস্ক:
ঐতিহাসিক মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সস্থ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অব অনার" প্রদানকারী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য ও তাদের পরিবারবর্গের মাঝে কম্বল উপহার প্রদান করা হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) সকালের দিকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মেহেরপুর জেলা কমান্ড্যান্ট, মোঃ সাহাদাত হোসেন (বিভিএম) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার হিসেবে কম্বল তুলে দেন। তিনি নিজ হাতে প্রতিটি পরিবারের সদস্যদের মাঝে "কম্বল উপহার" বিতরণ করেন।
মুজিবনগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা কমান্ড্যান্ট সাহাদাত হোসেন জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী “গার্ড অব অনার" প্রদানকারী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য ও তাদের ৬ টি পরিবারের ঘরবাড়ি সংস্কার ও মেরামতের কাজ চলমান রয়েছে।
তিনি আরো জানান, “গার্ড অব অনার" প্রদানকারী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য ও তাদের পরিবারের প্রতি মহাপরিচালক সার্বক্ষণিক খেয়াল রাখেন। “গার্ড অব অনার" প্রদানকারী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য ও তাদের ৬ টি পরিবারের ঘরবাড়ি সংস্কার ও মেরামত কাজের সার্বক্ষণিক দেখভাল করছেন খুলনা রেঞ্জের উপ মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী। জেলা কমান্ড্যান্ট বলেন, খুলনা রেঞ্জের উপ মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী নেতৃত্বে আমরা কাজ করছি।







