রেড ক্রিসেন্ট মেহেরপুর জেলা ইউনিটের উদ্যোগে ছাতা বিতরণ
অন্যান্য মেহেরপুর

রেড ক্রিসেন্ট মেহেরপুর জেলা ইউনিটের উদ্যোগে ছাতা বিতরণ

সবার সংবাদ প্রতিবেদক:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট মেহেরপুর ইউনিটের উদ্যোগে ভারি বর্ষণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা পরিষদের সামনে ছাতা বিতরণ বিতরণ করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম উপস্থিত থেকে ছাতা বিতরণ করেন।

এ সময় অন্যদের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার একরামুল হক হীরাসহ জেলা রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।