চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম তোতাকে কারণ দর্শানোর নোটিশ
অন্যান্য মেহেরপুর

চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম তোতাকে কারণ দর্শানোর নোটিশ

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম তোতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। মেহেরপুর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা ওয়ালিউল্লাহ মুজিবনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম তোতাকে কারণ দর্শানোর নোটিশ দেন।

ত ২৬ এপ্রিল চেয়ারম্যান প্রার্থী আমান হোসেন মিলুর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রধানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ২৭ এপ্রিল মুজিবনগরের রতনপুর গ্রামে নির্বাচন অফিস ভাঙচুর করায় আমাম হোসেন মিলুর অভিযোগের প্রেক্ষিতে রফিকুল ইসলাম তোতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর বিধি ১৮ লঙ্ঘনের দায়ে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না? তা আগামী ২ মে বিকাল চারটার মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদানের আহ্বান জানানো হয়।