সবার সংবাদ প্রতিবেদক:
"প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনি সময়" এই প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। দিনটি উপলক্ষে বুধবার (২৫ জুন) বেলা ১২ টায় মেহেরপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসক চত্বরে গিয়ে শেষ হয়।
নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। জেলা প্রশাসকের সহকারী কমিশনার সাজেদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোজাফফর হোসেন উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।







