সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে আকিজ সিরামিক্স এর শো-রুমের উদ্ভোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুর ২ টার দিকে মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি গোলাম রসুল পৌরসভার পন্ডের ঘাট মোড়ে মুবিন সেনেটারি হাউজে ফিতা কেটে শো-রুমের উদ্বোধন করেন। পরে শো-রুমের মধ্যে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আঃ হান্নান, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন, আকিজ গ্রুপের রিজিওনাল ম্যানাজার পলাশ চন্দ্র দাস, রোসা স্যানিটরির টেরিটোরি ম্যানাজার কামরুল হাসান, মেহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন, মুবিন সেনেটারি হাউজের স্বত্বাধীকারী বিল্লাল হোসেন মিঠুসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।







