মেহেরপুর বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার
অন্যান্য মেহেরপুর

মেহেরপুর বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুর সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর চলমান অভিযানের অংশ হিসেবে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে দুটি অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৭ লাখ ২২ হাজার ২ শত টাকা।

শনিবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১ টার দিকে মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মাঠপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ দুই হাজার দুইশত টাকা।

এবং ভোরে রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নিচপাড়া কাঁচা রাস্তার ওপর একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল মদ ও ১ হাজার ৩০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৪,২০,০০০/- (চার লক্ষ বিশ হাজার) টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদার, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালানমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং দেশের যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।