সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির ব্যক্তিগত উদ্যোগে এবং মেহেরপুর জেলা ছাত্রলীগের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির বাসভবনে এই কম্বল বিতরণ করে মেহেরপুর জেলা ছাত্রলীগ।
কম্বল বিতরণী অনুষ্ঠানে মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর থানা ছাত্রলীগের সভাপতি জুলকার নাইম বাইজিদ, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, ছহিউদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা রাতুল, পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান প্রতীক সহ আরো অনেকে।
মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন বলেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির ব্যক্তিগত উদ্যোগে আমরা কম্বল বিতরণ শুরু করেছি, আজকে মেহেরপুর পৌর এলাকায় যে সমস্ত হতদরিদ্র মানুষ রয়েছে তাদের হাতে কম্বল তুলে দিয়েছি। পর্যায়ক্রমে ইউনিয়ন ছাত্রলীগ নেতাদের মাধ্যমে সকল ইউনিয়নে কম্বল পৌঁছে দেওয়া হবে।







