গাংনীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ সাহিদুজ্জামান খোকন এমপি
অন্যান্য মেহেরপুর

গাংনীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ সাহিদুজ্জামান খোকন এমপি

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ অক্টোবর) বিকেলে গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকার রেজাউল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা আওয়ামী লীগ সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।

সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ মহসিন আলী, যুব মহিলা লীগের সভানেত্রী লাইলা আরজুমান বানু শিলা, যুব মহিলা নেত্রী ও গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল বাসার, সাহারবাটী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, বামন্দী ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জামান শিপু। সমাবেশ পরিচালনা করেন গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম।