সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম।এসময় তিনি বলেন, বর্তমান সরকার যে সকল লক্ষ্য নিয়ে দেশের উন্নয়নে কাজ করছে, সরকারের সে সকল কার্যক্রম জনসমক্ষে তুলে ধরতে হবে।
প্রতিটি সেক্টরের উন্নয়নে সরকার টাকা দিচ্ছে এবং তা জনকল্যাণমূলক কাজে ব্যয় হচ্ছে, এ সকল কার্যক্রম অনেকেই জানে না প্রচার না করার কারণে। সরকারের গৃহীত কার্যক্রম যাতে মানুষ জানতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তিনি সরকারি সম্পত্তি রক্ষাসহ সরকারের উন্নয়ন কার্যক্রম যাতে টেকসই হয় সেদিকে লক্ষ্য রাখারও আহবান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেল সুপার মনির হোসেন, জেলা শিক্ষা অফিসার মাহাফুজুল হোসেন, জেলা নির্বাচন অফিসার মোঃ ওয়ালিউল্লাহ, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজুয়া সিদ্দিকা সেতু, মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক শিরিন নাহার, সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান প্রমূখ।







