সবার সংবাদ ডেস্ক:
সরকারের উন্নয়ন কে তুলে ধরতে সারাদেশে ন্যায় মেহেরপুরেও অনুষ্ঠিত হয়েছে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা। বুধবার (১৯ জুলাই) বিকাল সাড়ে পাঁচটার দিকে মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের শহীদ শামসুজ্জোহা পার্কের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান আহমেদ চুন্নু, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, আমদহ ইউপি চেয়ারম্যান রওশন আলী টোকন, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামান, কুতুবপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা সহ জেলার নেতৃবৃন্দ।
এ সময় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এম এ খালেক। ভার্চুয়ালি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।







