মেহেরপুর জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা
অন্যান্য মেহেরপুর

মেহেরপুর জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর জেলা অফিসার্স ক্লাবের সৌজন্য জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।  রবিবার (২৩ জুলাই) সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসকের স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম ভারাক্রান্ত হৃদয়ে বক্তব্য রাখেন। এসময় তিনি সকলের কাছে ভুল ত্রæটি ক্ষমা চেয়েছেন ও সকলের মঙ্গল কামনা করেন এবং একই সাথে নিজের পরিবার ও নিজের জন্য দোয়া চান। এসময় আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, নিউজা-উল-জান্নাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু,অতিরিক্ত নির্বাহী কর্মকর্তা রনি খাতুন সহ ৮৬ প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন কালেক্টর অফিসের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও অফিসার্স ক্লাবের সদস্যবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামকে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন ও ক্রেস্ট উপহার দেন। সব শেষে বিদায়ী জেলা প্রশাসক মোঃ আজিজুল ইসলাম অফিসার্স ক্লাবের নাম ফলক উন্মোচন করেন ও ফটো সেশনে অংশগ্রহণ করেন।