মেহেরপুরে নির্বাচনী প্রচারণার শেষ দিনে নৌকার মিছিলে গণজোয়ার
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে নির্বাচনী প্রচারণার শেষ দিনে নৌকার মিছিলে গণজোয়ার

সবার সংবাদ  ডেস্ক:

নির্বাচনী প্রচারণার শেষ দিনে মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে নৌকার মনোনীত প্রার্থী ফরহাদ হোসেনের  নির্বাচনী মিছিলে গণজোয়ারের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে নৌকা প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ ও তার পত্নী সৈয়দা মোনালিসার নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি শহরের সামসুজ্জোহা নগর উদ্যানের সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। নির্বাচনী প্রচারণার শেষ দিনে শহর ছিলো সরগরম। দুপুর থেকে রাত পর্যন্ত মিছিলে মিছিলে প্রকম্পিত শহরের বিভিন্ন সড়ক। শহরের বিভিন্ন ওয়ার্ডে যেমন প্রার্থীরা মিছিল বের করে তেমনি মেহেরপুর-১ আসনের বিভিন্ন ইউনিয়ন থেকেও কর্মী সমর্থকরা মিছিল নিয়ে শহরে জড়ো হয়। সব মিলিয়ে মিছিলে এবং জনারন্নে ভারী হয়ে ওঠে শহর।