গাংনীতে সমাজসেবা কর্তৃক চেক বিতরণ
অন্যান্য মেহেরপুর

গাংনীতে সমাজসেবা কর্তৃক চেক বিতরণ

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ৩৪ জন লিভার, কীডনী ও ক্যান্সার, প্যারালাইজ্ড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের মাঝে ১৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন এমপি সাহিদুজ্জামান খোকন।

বৃহষ্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নাদির হাসান শামীমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, পৌর যুব লীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু। এসময় সমাজ সেবা অফিসার আরশাদ আলীর সঞ্চালনায় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।