গাংনীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
মেহেরপুর

গাংনীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০২২ ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন হয়েছে। গাংনী উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ১০ টার সময় গাংনী উপজেলা সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এমপির বিশেষ প্রতিনিধি মনিরুজ্জামান আতু, গাংনী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান।

এসময় গাংনী সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু,গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম,যুব উন্নয়ন কর্মকর্তা বশির আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা আরশাদ আলী,মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, পল্লি উন্নয়ন কর্মকর্তা শাহ আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার আগে, উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বাদ্যের তালে তালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সম্মেলন কক্ষের সামনে এসে শেষ হয়।