সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর কমিউনিটি সেন্টার সন্মুখ চত্বরে মেহেরপুরে মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক এমএনএ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছহিউদ্দিন বিশ্বাসের ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের মেহেরপুর পৌর শাখা ও গাংনী পৌর শাখার উদ্যোগে বাদ মাগরিব এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে মেহেরপুর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি শরিফ উদ্দিন বিকুল ও সাধারণ সম্পাদক আশকার মিয়া, মেহেরপুর পৌর মৎস্যজীবী লীগের সভাপতি সাহিন ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাতা, গাংনী পৌর মৎস্যজীবী লীগের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, সদর উপজেলা মৎস্যজীবী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হোসেন ও সদস্য মতিয়ার রহমান সহ আওয়ামী মৎস্যজীবী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে দোয়া, মিলাদ ও আলোচনা সভা শেষে সবার মাঝে তাবারক বিতরণ করা হয়।







