মেহেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

সবার সংবাদ ডেস্ক:

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মৎস্য সপ্তাহের উদ্বোধনী, র‌্যালী,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মেহেরপুর জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

মেহেরপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মীর মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুরের সিভিল সার্জন জাওয়াহেরুল আনাম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী কাদির মিয়া, জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান প্রমুখ। পরে সেখানে মৎস্য চাষে বিশেষ ভূমিকা রাখায় তিনজনকে পুরস্কৃত করা হয়।

পুরস্কার প্রাপ্তরা হলেন মেহেরপুর সদর উপজেলার হিজুলি গ্রামের মফিজুর রহমান লিখন, মুজিবনগর উপজেলার কেদারগঞ্জের আবু নাঈম এবং গাংনী কাজিপুরের আব্দুল আলিম। এর আগে মেহেরপুরে জেলা প্রশাসক ও জেলা মৎস অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে নবাগত জেলা প্রশাসক শামীম হাসানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের জেলা শিল্পকলা একাডেমি মোড় থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক পদক্ষেণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের কাছে গিয়ে শেষ হয়।

র‌্যালীতে অন্যদের মধ্যে সিভিল সার্জন ডা. জওহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী কাদির মিয়া, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাইদুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।