সবার সংবাদ ডেস্ক:
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার (২৩ জুন) সকাল ৯ টার দিকে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের সামনে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দীন আহম্মেদ চুন্নু জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।
এসময় সদর উপজেলা আওয়াামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান মোমিনুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব বারিকুল ইসলাম লিজন, জেলা তাঁতী লীগের সভাপতি নুর ইসলাম সুবাদ, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতি, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ জামানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।







