সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) সকালের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্বাস উদ্দিন, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
মেধা অন্বেষণ প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত সৃজনশীল ১৪ জন, শিক্ষায় ৮৯ জন, পুরস্কার প্রাপ্ত ছাত্র-ছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষকবৃন্দদেরকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।







