সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর রংতুলি ডিলিজেন্ট একাডেমি স্কুলের উদ্যোগে বই উৎসব এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার (১ জানুয়ারী) দুপুরের দিকে রংতুলি ডিলিজেন্ট একাডেমি স্কুল প্রাঙ্গণে বই উৎসব এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়।
মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই ও পুরস্কার বিতরণ করেন। রংতুলি ডিলিজেন্ট একাডেমি স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলাম পেরেশানের সভাপতিত্বে বই উৎসব এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান মিজান, রাশেদুজ্জামান রাশেদ, মিজানুর রহমান প্রমুখ।
পরে রংতুলি ডিলিজেন্ট একাডেমি স্কুলের শিক্ষার্থীদের হাতে বই এবং পুরস্কার তুলে দেওয়া হয়।







