গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিদায়ী সংবর্ধনা
অন্যান্য মেহেরপুর

গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিদায়ী সংবর্ধনা

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসারকে বাঁশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) দুপুরে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে ফুলের তোড়া ও উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলীমুজ্জামান।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।