মেহেরপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর দারিদ্র বিমোচন সংস্থার উদ্যোগে পিকেএসএফ এর সহযোগিতায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকালে মেহেরপুরের গাংনী দারিদ্র বিমোচন সংস্থার শাখা অফিস প্রাঙ্গণে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

দারিদ্র বিমোচন সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফরের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন।

এসময় গাংনী শাখা অফিসে ৫ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে মেহেরপুর দারিদ্র বিমোচন সংস্থা বামন্দী এবং কাজীপুরে পৃথকভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়।