টেংরামারী মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব ও আলোচনা সভা
অন্যান্য মেহেরপুর

টেংরামারী মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব ও আলোচনা সভা

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর সদর উপজেলার টেংরামারী মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ জানুয়রী) বেলা বারোটার দিকে মেহেরপুর সদর উপজেলার টেংরামারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বই উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় টেংরামারী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও টেংরামারী মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শহীদ সরফরাজ হোসেন মৃদুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর টাইম্স ইউনিভার্সিটির লেখক ও সম্পাদক প্রভাষক এমএ বাসার। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টেংরামারী মাধ্যমিক বিদ্যালয় মনিটরিং কমিটির সদস্য আলহাজ্ব রুস্তম আলী, মনিরুল ইসলাম ও আজিম উদ্দিন প্রমুখ। পরে সেখানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মধ্য দিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়।