চৌগাছা ঈদগাহ-গােরস্থান ময়দানের সংস্কার কাজের উদ্বােধন
অন্যান্য মেহেরপুর

চৌগাছা ঈদগাহ-গােরস্থান ময়দানের সংস্কার কাজের উদ্বােধন

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী পৌর এলাকার চৌগাছা কেন্দ্রীয় ঈদগাহ ও গােরস্থান ময়দানের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তুরের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) সকালে মেহেরপুর-২ (গাংনী)  আসনের জাতীয় সংসদ সদস্য ডাক্তার এএসএম নাজমুল হক সাগর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তুরের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক,গাংনী সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু। 

এসময় উপস্থিত ছিলেন গাংনী পৌরসভার কাউন্সিল আছাল উদ্দীন,কাউন্সিল সামিউল ইসলাম ,চৌগাছা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান পরিচালনা পর্ষদের সভাপতি আক্তারুজ্জামান অল্ডাম,গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। চৌগাছা কেন্দ্রীয় ঈদগাহ ও গােরস্থান ময়দানের সংস্কার কাজটি প্রায় ২ কােটি টাকা ব্যয়ে গাংনী পৌরসভা ও এলজিইডি বাস্তবায়ন করবে। নির্মাণ কাজটি করবে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্ম রােমানা এন্টাপ্রাইজ।