সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর জেলা পরিষদের বর্তমান নির্বাচিত প্রতিনিধিদের একবছর পূর্তি উপলক্ষে আজ বুধবার পৌর টাউন হলে নির্বাচিত জনপ্রতিনিধি ও ভোটারদের নিয়ে জেলা পরিষদ বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করে। জেলা পরিষদের সদস্য শান্তনা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান মহাঃ আব্দুুস সালাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সরদার মোস্তফা শাহীন, গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াছমীন, জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন, আজিমুল বারি মুকুল, মিজানুর রহমান, সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান প্রমুখ।
জেলা পরিষদের চেয়ারম্যান সভাপতির বক্তব্য বলেন-বিগত সময়ে যারা জেলা পরিষদের দায়ীত্ব কতটুকু সঠিকভাবে দায়ীত্ব পালন করেছেন তার বিচারে আমি যাবো না। আমি প্রতিবছর প্রত্যেক ভোটার ও নির্বাচিত সদস্যদের নিয়ে এমন অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করবো। যেদিন আমার এতটুকু অনিয়ম পাবেন সরাসরি অভিযোগ করবেন।







