সবার সংবাদ ডেস্ক:
আগামী ১৬ মার্চ ২০২৩ তারিখে বহুল কাঙ্খিত মেহেরপুর সদর উপজেলার ৪ নং আমদহ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন উপলক্ষে সাবেক চেয়ারম্যান আনারুল ইসলাম প্রার্থী হিসেবে নির্বাচন করতে বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আওয়ামী লীগের নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকাল ৪টায় ৪নং আমদহ ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পথসভার আয়োজন করেন সাবেক চেয়ারম্যান আনারুল ইসলামের সমর্থকেরা। এসময় জনপ্রিয় সাবেক চেয়ারম্যান সমাজসেবক আনারুল ইসলামের ডাকে সাড়া দিয়ে দলমত নির্বিশেষে ইউনিয়নের বিভিন্ন গ্রাম মহল্লার হাজার হাজার মানুষের ঢল নামে আশরাফপুর স্কুল মাঠে। নির্বাচনী প্রচারণায় উপস্থিত মুরুব্বীরা সাবেক চেয়ারম্যান আনারুল ইসলামের বিভিন্ন সেবা ও উন্নয়নমূলক কর্মকান্ডের কথা উল্লেখ করে ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে সমর্থন ও ভোট দেবার আহ্বান জানান।
নির্বাচনী পথসভায় আনারুল ইসলাম বলেন, আমি ইউনিয়নের জনগনকে শাসন করতে চাই না, জনগণের খেদমত করতে চাই। আপনাদের পাশে ছিলাম, পাশে আছি, ভবিষ্যতেও পাশে থাকতে চাই। আনারস মার্কার নির্বাচনী পথসভায় ইউনিয়নের সর্বজনস্বীকৃত মুরুব্বী ও নতুন প্রজন্মের ভোটাররা উপস্থিত ছিলেন। পথসভায় উপস্থিত হয়ে আমাদের প্রতিনিধি এলাকার বিভিন্ন শ্রেণীপেশার সাধারণ মানুষের সাথে কথা বলে জানতে পারে, আনারুল ইসলাম তিনি দীর্ঘদিন ধরে ব্যক্তিগত অর্থায়নে ইউনিয়নের মসজিদ, মন্দির, স্কুল, মাদ্রাসা উন্নয়ন, এলাকার গরিব দুঃখী ও মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নে সাহায্য সহযোগিতা করা সহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে। এ কারণে অন্যান্য প্রার্থীর তুলনায় আনারুল ইসলাম জনপ্রিয়তা অনেক এগিয়ে বলে মনে করছেন ইউনিয়নের সাধারণ ভোটাররা। উল্লেখ্য আগামী ১৬ই মার্চ বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।







