সবার সংবাদ ডেস্ক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন মেহেরপুরের গাংনীতে র্যালী ও পুষ্পমাল্য অর্পণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ কর্মসূচি পালন করা হয়। উপজেলা পরিষদ শহীদ মিনারে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
পরে একটি শুভযাত্রা উপজেলা পরিষদের সামনের সড়ক ঘুরে শেষ হয়। পুষ্পমাল্য অর্পণ করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুপ্রভা রানী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী, উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তাসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ।







