মেহেরপুর জেলা কমিউনিস্ট পার্টি’র বর্ধিত সভা অনুষ্ঠিত
অন্যান্য

মেহেরপুর জেলা কমিউনিস্ট পার্টি’র বর্ধিত সভা অনুষ্ঠিত

সবার সংবাদ ডেস্ক:

দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো শ্লোগান সামনে নিয়ে বাংলাদেশে কমিউনিস্ট পার্টি মেহেরপুর জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে মেহেরপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমরেড মাহামুদুল হক।

জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড শহিদুল ইসলাম কাননের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, কমরেড সিদ্দিকুর রহমান, মহাদেব সাহা, আরোজ আলী, মাহফুজুর রহমান, অ্যাডঃ মোঃ মিজানুর রহমান প্রমুখ।

সভা শেষে কেন্দ্রীয় কমিটির ঘোষিত সকল কর্মসূচি পালন করার জন্য সকলকে অনুরোধ করা হয়। সভায় বক্তারা সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।