সবার সংবাদ ডেস্ক:
গত ১৬ই আগষ্ট ব্রুকলীন চার্চ ম্যাকডোনাল্ডের কোম্পানীগজ্ঞ সমিতি ভবনে বাংলাদেশী আমেরিকান সাংবাদিক এসোসিয়েশন (বাসা) এর অভিষেক অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব এসোসিয়েশনের সভাপতি শহীদ উল্লাহ কাইছার। পরিচালনায় ছিলেন প্রফেসর সৈয়দ আজাদ। কমিটির নাম ঘোষনা করেন টাইম টিভির সিইও আবু তাহের।
সভায় প্রধান অতিথি ছিলেন কমিউনিটির পরিক্ষীত এক্টিভিষ্ট বাংলাদেশ সোসাইটির সাবেক সফল সেক্রেটারী ফখরুল আলম। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সমাজসেবক, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সভাপতি ও র্ট্রাষ্টি বোর্ড সদস্য কাজী আজহারুল হক।
গেষ্ট অব অনার ছিলেন কমিউনিটির একটিভিষ্ট চট্রগ্রাম সমিতি নিউইয়র্ক এর সাবেক সভাপতি কাজী আযম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক টাইম টিভির সিইও, বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের। বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সাঈদ তারেক। বিশেষ অতিথির আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনিতীবিদ, বাংলাদেশ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি লুৎফুর করিম, মার্চেন্ট এসোসিয়েশনের সেক্রেটারী বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, চার্চ মেকডোনাল্ড বিজিনিস এসোসিয়েশনের সভাপতি আব্দুর রব চৌধুরী ও সেক্রেটারী জনাব রফিকুল ইসলাম।
বাংলাদেশ সোসাইটির সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আহসান হাবিব। প্রোহোমকেয়ার এর প্রেসিডেন্ট, TDS ইন্সুরেন্স এর পরিচালক মামুনুর রশিদ। বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রসুল জামসেদ, বিশিষ্ট রাজনিতীবিদ সালেহ আহাম্মদ মানিক, রাজনিতিবীদ ও সমাজসেবক জাহাংগীর সরোয়ার্দীন। ষাট এর দশকের সংগ্রামী নেতা রহমত উল্লাহ, বিশিষ্ট সমাজসেবক আহছান উল্লাহ বাচ্চু, মাওলানা সৈয়দ মঈনুল হক সহ অনেকেই।
সকল বক্তাই বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের জন্য এবং নীতি নৈতিকতাকে মেনে চলে নবগঠিত কমিটিকে এগিয়ে নিয়ে যেতে হবে। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন বিশিষ্ট আলেম গোলাম রসুল সোহেল। আরও উপস্থিত ছিলেন ব্রুকলীন মহিলা সংগঠক নেত্রী নাসরিন ফৌজিয়া ও ফরিদা শিরিন খাঁন। নবগঠিত বাংলাদেশী আমেরিকান সাংবাদিক এসোসিয়েশনের কর্মকর্তারা হলেন, প্রধান উপদেষ্টা আবু তাহের, সিইও টাইম টিভি। সাঈদ তারেক বিশিষ্ট সাংবাদিক, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক। সোহেল মাহমুদ, বিশিষ্ট সাংবাদিক, সম্পাদক প্রবাসী টিভি। সভাপতি শহীদ উল্লাহ কাইছার বাংলাদেশ প্রতিদিন। সিনিয়র সহ সভাপতি অধ্যাপক সৈয়দ আজাদ (গনকন্ঠ যুক্তরাষ্ট্র প্রতিনিধি)। সহ সভাপতি প্রিন্সিপাল এম এ হোসেন (সম্পাদক সুচিতা) সহ সভাপতি নাঈম উদ্দীন (সেক্রেটারী লেখক ফোরাম নিউইয়র্ক)। সাধারন সম্পাদক আম্বিয়া বেগম (গনকন্ঠ)। যুগ্ম সম্পাদক জনাব মুহাম্মদ মুজিব (সম্পাদক দ্বীপ টিভি)।
সাংগঠনিক সম্পাদক ওয়ালিদ খান, কোষাধক্ষ জসিম উদ্দীন (ইনকিলাব) প্রচার সম্পাদক তারেক হোসেন। সদস্য রুদ্র মাসুদ (দেশী খবর)। সদস্য জাকারিয়া ভুইয়া,(বাংলা পত্রিকা)। সদস্য মাহফুজুর রহমান হেলাল (আমার দেশ)। সদস্য আবু সায়েম (আজকের কাগজ)। জমকালো আয়োজনে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গগণ উপস্থিত থেকে অনুষ্ঠান অলংকৃত করেন।







