ট্রাফিক ইন্সপেক্টর নজরুল ইসলামকে বিদায় সংবর্ধনা
অন্যান্য সারাদেশ মেহেরপুর

ট্রাফিক ইন্সপেক্টর নজরুল ইসলামকে বিদায় সংবর্ধনা

সবার সংবাদ ডেস্ক:

সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি জনিত বদলি উপলক্ষ্যে মেহেরপুর ট্রাফিক ইন্সপেক্টর (রেশন স্টোর) মোঃ নজরুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।

মেহেরপুরের পুলিশ সুপার মোঃ রাফিউল আলম বিদায় পুলিশ কর্মকর্তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করেন।

বিদায় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ অপু সরোয়ার সহ মেহেরপুর জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জগণ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।