সবার সংবাদ ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম হাসানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। ৩য় বারের মত নৌকার মনোনীত প্রার্থী হিসেবে ফরহাদ হোসেন মেহেরপুর ১ আসনে নির্বাচন করবেন।
এসময় মন্ত্রীপত্নী সৈয়দা মোনালিসা ইসলাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহানউদ্দিন আহমেদ চুন্নু, মেহেরপুর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী শহীদ, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামান, কুতুবপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







