মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সবার সংবাদ ডেস্ক:

"ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন ও জেন্ডার বৈষম্য করবে নিরসন" প্রতিপাদ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বুধবার (৮ মার্চ) সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, জেলা মহিলা বিষয় অধিদপ্তরের উপ পরিচালক নীলা হাফিয়া, মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, মেহেরপুর পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর রোকসানা কামাল রুনু, অক্সফোর্ড কিন্ডার গার্টেনের শিক্ষক নাহিদা রহমান, সুফিয়া আক্তার জামিলা সহ মেহেরপুরের বিভিন্ন নারী সংস্থার নারী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এর আগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের নেতৃত্বে র‌্যালীটি মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শুরু প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।