সবার সংবাদ ডেস্ক:
স্বাধীনতার রণাঙ্গনের বীর সেনানি যাদের আত্মত্যাগ ও জীবন উৎসর্গের ফলশ্রুতিতে স্বাধীন হয় বাংলাদেশ, যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছে স্বাধীনতা ও সার্বোভৌমত্ব ফুল আর বিনম্র শ্রদ্ধায় তাদের স্মরণ করেছে মেহেরপুর বিচার বিভাগ।
রবিবার সকাল ৮টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে পতাকা উত্তোলন শেষে আদালত প্রাঙ্গণ থেকে একটি র্যালি নিয়ে শহরের কলেজ মোড়ে অবস্থিত শহিদ স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধু ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্প স্তবক অর্পণ করা হয়। র্যালি ও পুষ্পস্তবক অর্পণে ভারপ্রাপ্ত মেহেরপুর জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাসের নেতৃত্বে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মেহেরপুর বিচার বিভাগের পক্ষে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস সংক্ষিপ্ত বক্তব্যে তুলে ধরে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও তার প্রেক্ষিতে ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, যার ফলশ্রুতিতে জন্ম নেয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।
এসময়ে বিচারকগনের সাথে উপস্থিত ছিলেন জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মতিউল আশরাফ, নাজির ওসমান গনি, সিজেএম কোর্টের নাজির আসাদুজ্জামান সহ মাসুদ রানা, মানিক, পলাশ, আমিনুল ইসলাম মিন্টু, আসাদুজ্জামান জুয়েল সহ সকল কর্মকর্তা-কর্মচারীগন।







