আ.লীগ সরকারের কাছে বঙ্গোপসাগরের পানীয় নিরাপদ নয়- বাবু জয়ন্ত কুমার
অন্যান্য মেহেরপুর

আ.লীগ সরকারের কাছে বঙ্গোপসাগরের পানীয় নিরাপদ নয়- বাবু জয়ন্ত কুমার

মেহেরাব হোসেন অপি: 

কেন্দ্রীয় বিএনপি'র সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু বলেছেন আওয়ামী লীগ সরকারের কাছে বঙ্গোপসাগরের পানীয় নিরাপদ নয়, সুযোগ পেলে এরা সমস্ত পানি গিলে খাবে। আওয়ামী লীগের প্রতি রক্ত বিন্দুতে দুর্নীতি ঢুকে গেছে। এরা যদি বাজারে যাই ব্যবসায়ীরা ভয় পেয়ে যায়, শেয়ার মার্কেটে গেলে তারাও ভয় পেয়ে যায়, এরা যদি বঙ্গোপসাগরেও যায় বঙ্গোপসাগরেও ভয় পেয়ে যায়।

এদের পেটে এত ক্ষুধা এরা বঙ্গোপসাগরের সব পানি খেয়ে ফেলতে পারে। ব্যাংকে দুর্নীতি, শেয়ার বাজারে দুর্নীতি, বাংলাদেশ ব্যাংকে লুটপাট, রিজার্ভে লুটপাট, এরা দুর্নীতি করতে করতে এদের শরীরের প্রতিটা রক্ত বিন্দুতে এখন দুর্নীতি ঢুকে গেছে। অর্থাৎ এদের এখন দুর্নীতি, দুঃশাসন, দুর্ভিক্ষের সাথে বসবাস।

মেহেরপুর জেলা বিএনপি উদ্যোগে চাল-ডাল, তেল-গ্যাস-বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও আওয়ামী লীগ সরকারে সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং বিএনপি'র ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। মেহেরপুরে চাল-ডাল, তেল-গ্যাস-বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও আওয়ামী লীগ সরকারে সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং বিএনপি'র ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ এপ্রিল) সকাল ১১ টার সময় জেলা বিএনপি'র আয়োজনে জেলা বিএনপি'র কার্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি'র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় সহ-সংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুন্ডু।

পৌর বিএনপি'র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সদর উপজেলা বিএনপি'র সভাপতি এডভোকেট মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপি'র সভাপতি আমিরুল ইসলাম, গাংনী উপজেলা বিএনপি'র সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। অবস্থান কর্মসূচীতে মেহেরপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।