বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল
অন্যান্য মেহেরপুর

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের বড় বাজার এলাকায় জেলা বিএনপি’র কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

জেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আলমগীর খান ছাতু। এসময় বক্তারা বলেন, আজকে ২০১৮ সালের পর থেকে বেগম খালেদা জিয়াকে বিচারের নামে প্রহসনের মামলায় আটকে রাখা হয়েছে। এটা অত্যান্ত হাস্যকর। কারণ আজকে বাংলাদেশে দুই কোটি টাকার কেউ হিসাব করে না। আমরা দেখেছি সাভারে ছাত্রলীগের এক নেতা ১শ কোটি টাকার মালিক হয়েছে, ফরিদপুরে ছাত্রলীগের এক নেতা দুই হাজার কোটি টাকা পাচার করেছে।

আজকে শুধু ছাত্রলীগ ও যুবলীগের নেতারা অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা লুটে এই সরকারের বহাল তবিয়তে দূর্নীতির মহোৎসব চলছে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি ঠুনকো, সাজানো চক্রান্তের মামলা দিয়ে আটকে রেখে দিয়েছে।

আলোচনা সভায় জিয়া মঞ্চ মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব মনিরুল ইসলাম মনির সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, জেলা যুবদলের সহ সভাপতি আনিসুর রহমান লাবলু, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, সদর থানা যুবদলের সাবেক সভাপতি হাসিবুজ্জামান স্বপন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানি, জিয়া প্রজন্মের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, যুবনেতা আশরাফুল ইসলাম বাচ্চু, উজ্জল হোসেন, সাবেক ছাত্রনেতা হাসিবুজ্জামান বিট্টু। এসময় ছাত্রদল নেতা ফুর্তি হাসানসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।