সবার সংবাদ ডেস্ক:
সরকারের সাফল্য ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা জনগণের কাছে পৌঁছে দিতে মেহেরপুর জেলা যুবমহিলা লীগের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার গোপালপুর স্কুল মাঠে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ফজিলা খাতুন। প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির পতœী ও বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম।
সমাবেশে বক্তব্য রাখেন শ্যামপুর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতিন, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেসা লতা, মুজিবনগর যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, সাধারণ সম্পাদক তহমিনা খাতুন প্রমুখ।
এসময় সৈয়দা মোনালিসা ইসলাম বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ছেন এবং এই মেহেরপুরের সকল উন্নয়ন করছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মেহেরপুরের উন্নয়নের কাজ করছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
তিনি আরো বলেন আপনারা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন। এ সময় যুব মহিলা লীগের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।







