মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা
অন্যান্য মেহেরপুর

মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের মুজিবনগরে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সাথে মুজিবনগর উপজেলা সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ মে) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ শুরু হয়ে গেছে। স্মার্ট বাংলাদেশ হলে আপনি ঘরে বসেই সমস্ত কাজ করতে পারবেন। তিনি বলেন, আমি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে মেহেরপুরের উন্নয়নে কাজ করতে চায়। আমি এই জেলার প্রতিটি ক্ষেত্রে উন্নয়নে অবদান রাখতে চাই। মেহেরপুর জেলার সম্ভাবনার সকল দার রয়েছে, যে সম্ভাবনাকে কাজে লাগিয়ে জেলার আরো উন্নয়ন ঘটাতে হবে। তিনি আরও বলেন,স্বাধীনতার স্মৃতি বিজড়িত মুজিবনগর খ্যাত মেহেরপুরের মানুষ যেমন ভালো মাটিও তেমন ভাল। সম্ভাবনাময়ী এই জেলায় কিছু সমস্যা রয়েছে, যার অন্যতম সমস্যা মাদক। আমরা এ জেলাকে কিভাবে মাদক মুক্ত করতে পারি সে ব্যাপারে আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি।

সভায় সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়ার উদ্দিন বিশ্বাস, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমান হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, মুজিবনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক প্রিন্স, মুজিবনগর উপজেলা ইমাম পরিষদের সভাপতি তহিদুল ইসলাম, মুজিবনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শুকুমার কর্মকার, খ্রিস্টীয় ধর্মের প্রতিনিধি বাবুল বৈরাগী, প্রধান শিক্ষক গোলাম ফারুক প্রমুখ।