মুজিবনগরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন
অন্যান্য মেহেরপুর

মুজিবনগরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের মুজিবনগরে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে মুজিবনগর কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্পমাল্য অর্পণ করা হয়।

মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুষ্পমাল অর্পণ করা হয়। পরে মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলামসহ বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব হোসেন,মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান, মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলুসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয় করা হয়।