সবার সংবাদ ডেস্ক:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মেহেরপুর জেলার একমাত্র জীবিত ভাষা সৈনিক গোলাম কাউসার চানাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালের দিকে শহরের পুরাতন পোষ্ট অফিস পাড়ায় ভাষা সৈনিক গোলাম কাউসার চানার বাসভবনে উপস্থিত হয়ে তার সঙ্গে সৌজন্য বিনিময় করেন জেলা প্রশাসক এবং ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় জেলা প্রশাসক তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। সৌজন্য বিনিময়কালে অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিট্রেট গোলাম রব্বানী, সুমাইয়া জাহান ঝুরকা জেলা প্রশাসকের সাথে ছিলেন।







