মেয়াদ শেষ, বিলুপ্ত হলো মেহেরপুর ও চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি
অন্যান্য মেহেরপুর

মেয়াদ শেষ, বিলুপ্ত হলো মেহেরপুর ও চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি

সবার সংবাদ প্রতিবেদক:

মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জেলা দুটির অধীন ইউনিটগুলোর নতুন কমিটি শিগগিরই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

রোববার (১ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক চুয়াডাঙ্গা জেলা ও মেহেরপুর জেলা শাখা ছাত্রদলের কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই সংশ্লিষ্ট ইউনিটগুলোর নতুন কমিটি ঘোষণা করা হবে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।