ইবিতে ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত
অন্যান্য সারাদেশ

ইবিতে ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত

সবার সংবাদ ডেস্ক:

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সাদ্দাম হোসেন হল শাখা ছাত্রলীগের উদ্যোগে "দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সমাজের করণীয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টার সময় সাদ্দাম হোসেন হলের টিভি রুমে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের সঞ্চলনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল ছিদ্দিকী আরাফাত।

ইবি ছাত্রলীগের সভাপতি ফয়সাল ছিদ্দিকী আরাফাত বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সব সময় সক্রিয় হয়ে কাজ করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কাজ করছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের সুবিধার জন্য আমরা পাঠচক্রের আয়োজন করেছি। আমি আশা করি ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সবসময় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে এবং এগিয়ে নিয়ে যাবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইবি ছাত্রলীগের সাবেক সভাপতি আফসার আহমেদ। এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সকল নেতাকর্মীসহ সাদ্দাম হোসেন হল শাখার ছাত্রলীগ নেতাকর্মীরা এবং এবং অন্যান্য হলের ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।