সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়ন কৃষক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জেলা কৃষক লীগের নেতৃবৃন্দ এক আলোচনা সভা শেষে সভাপতি হিসেবে মোঃ জাব্বারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসাবে মোঃ ইদ্রিস আলীর নাম ঘোষণা করেন।
মেহেরপুর জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুব উল-আলম শান্তি ও লীগের সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম সাজ্জাদ লিখন এ কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
অন্যান্য পদপদবি ও সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানান তারা। এসময় নব গঠিত সভাপতি এবং সাধারণ সম্পাদককে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এসময় বুড়িপোতা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম, বুড়িপোতা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজিদ আহাম্মেদ, সাবেক মেম্বার মোঃ সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ হাসান মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।







