মেহেরপুরে ডিডিএলজি হিসাবে শামিম হোসেনের যোগদান
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে ডিডিএলজি হিসাবে শামিম হোসেনের যোগদান

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) হিসাবে যোগদান করেছেন শামিম হোসেন। শনিবার সকালের দিকে শামীম হোসেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের কাছে যোগদান করেন।

শামীম হোসেন এর আগে শরীয়তপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। শামীম হোসেন জেলা প্রশাসকের কার্যালয়ে পৌছালে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম শামীম হোসেনকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস সেখানে উপস্থিত ছিলেন।